চীন–বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন এ বিভাগের সচিব জনাব মোঃ দাউদ মিয়া এনডিসি ও চীনের পক্ষে স্বাক্ষর করেন JXSTNU- এর প্রফেসর ঝেং পেংউ।
ASSET প্রকল্পের আওতায় পরিচালিত IDG ও শর্ট কোর্স প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এ বিভাগের সচিব জনাব মোঃ দাউদ মিয়া এনডিসি।
জাপানি প্রতিনিধি দলের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা জনাব মাহদী আমিন মহোদয় এর উপস্থিতিতে এবং অত্র বিভাগের সচিব জনাব দাউদ মিয়া এনডিসি মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার কিছু স্থিরচিত্র।
চীনের গুয়াংজুতে ‘China-Bangladesh Education Cooperation Lunch’-এ প্রধান অতিথি ছিলেন মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন ও সচিব জনাব মোঃ দাউদ মিয়া, এনডিসি।