ক্রম | বিষয় | | বিবরণ |
১. | প্রকল্পের নাম | : | Skills and Training Enhancement Project (STEP) |
প্রকল্প পরিচালক (নাম, পদবি, মোবাইল ও ই-মেইল) | : | এবিএম আজাদ, প্রকল্প পরিচালক |
প্রকল্পের মেয়াদকাল | : | জুলাই ২০১০ হতে ডিসেম্বর ২০১৯ |
প্রকল্পের প্রাক্কলিত ব্যয় (লক্ষ টাকায়) | : | 174788.38 লক্ষ টাকা [জিওবি ২০৩৭৬.৬৬+ প্রকল্প সাহায্য ১৫৪৪১১.৭২] |
প্রকল্পের উদ্দেশ্য | : | দারিদ্র্য হ্রাসকরণের বিষয়ে সরকারের কৌশলগত লক্ষ্যসমূহ অর্জনের অংশ হিসেবে কারিগরি ও পেশাগত শিক্ষার গুনগতমান ও প্রাসঙ্গিকতা বৃদ্ধি; ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল (আইএসসি) ও ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিল (এনএসডিসি) শক্তিশালীকরণে সরাসরি সহযোগীতা প্রদান এবং (২) এসএসসি (ভোকেশনাল) বিদ্যালয়গুলোকে সহযোগীতা প্রদানের মাধ্যমে সার্বিক টিভিইটি ব্যবস্থাকে শক্তিশালী করা; কারিগরি শিক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠানসমূহ, যেমন-কারিগরি শিক্ষা অধিদপ্তর (ডিটিই), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি) এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর সক্ষমতা বৃদ্ধি করা; প্রকল্প ব্যবস্থাপনা ও বাস্তবায়ন কাঠামো প্রতিষ্ঠা, যোগাযোগ কৌশল বাস্তবায়ন এবং পরিবীক্ষণ ও মূল্যায়ন।
|
ক্রমপুঞ্জীত ব্যয় | : | 172032.8 |
বাস্তবায়ন অগ্রগতি (%) | : | 98.42% |
সমাপ্তির তারিখ | : | ডিসেম্বর ২০১৯ |
|
২. | প্রকল্পের নাম | : | Bangladesh skills for Employment and Productivity (B-SEP) |
প্রকল্প পরিচালক (নাম, পদবি, মোবাইল ও ই-মেইল) | : | জনাব রওনক মাহমুদ, এনপিডি |
প্রকল্পের মেয়াদকাল | : | জানুয়ারি ২০১4 হতে জুন ২০১৯ |
প্রকল্পের প্রাক্কলিত ব্যয় (লক্ষ টাকায়) | : | 16139.00 [জিওবি 800.00+ প্রকল্প সাহায্য ১৫339.00, Government of Canada] |
প্রকল্পের উদ্দেশ্য | : | G-20 এর পরীক্ষামূলক মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিত প্রোগ্রামের সাথে সঙ্গতিপূর্ণ আন্তঃপ্রকল্প এবং আন্তঃ মন্ত্রণালয়ের মধ্যেকার সমন্বয়ের শক্তিশালীকরন। জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সার্বিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে চাহিদা ভিত্তিক দক্ষতা উন্নয়ন ও মান নিশ্চায়ন সমন্বয়ের লক্ষে জাতীয় সক্ষমতা শক্তিশালীকরন। একটি শক্তিশালী টেকসই আর্থিক ব্যবস্থা প্রণয়নে সহযোগিতা করা। যার মধ্যে রয়েছে একটি জাতীয় শিল্প দক্ষতা উন্নয়নের তহবিল গঠন এবং অনন্যা উদ্ভাবনীমুলক আর্থিক পদ্ধতি প্রণয়ন। প্রশিক্ষণের বেসরকারি খাতের দক্ষতার চাহিদার সাথে অধিকতর সংযোগ স্থাপনের জন্য অংশীদারদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান। পাঁচটি শিল্প খাতে ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল প্রতিষ্ঠার মাধ্যমে দক্ষতার চাহিদা বৃদ্ধি করা এবং ৩০ টি শিল্পে দক্ষতার ব্যবহার তরান্বিত করার লক্ষ্যে কর্মক্ষেত্রে শিখন এবং উৎপাদনশীলতা কর্মসূচি চালু করা। পাঁচটি নির্দিষ্ট খাতে অগ্রাধিকারভিত্তিক পেশার জন্য ২০ টি নতুন কম্পিটেন্সি ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি প্রবর্তনের মাধ্যমে দক্ষতা সরবরাহের উন্নয়ন। চাহিদা-নির্ভর দক্ষতা প্রশিক্ষণের প্রশিক্ষক ও মূল্যায়নকারী সরবরাহ জোরদার ও সচল রাখতে ১০০০ প্রশিক্ষক, মূল্যায়নকারী এবং ব্যবস্থাপকদের প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সক্ষমতার শক্তিশালীকরন সরকারী ও বেসরকারী খাতে কর্মসংস্থান সেবা শক্তিশালীকরন এবং ৫০০০ জনের বেশী সুবিধাভোগীকে কর্মসংস্থান ও ক্যারিয়ার গাইডেন্স – এ সহযোগিতা প্রদান।
|
ক্রমপুঞ্জীত ব্যয় | : | 13737.90 |
বাস্তবায়ন অগ্রগতি (%) | : | 85.12% |
সমাপ্তির তারিখ | : | জুন ২০১৯ |
|
৩. | প্রকল্পের নাম | : | Skills and Employment Programme in Bangladesh (SEP-B) |
প্রকল্প পরিচালক (নাম, পদবি, মোবাইল ও ই-মেইল) | : | জনাব রওনক মাহমুদ, এনপিডি |
প্রকল্পের মেয়াদকাল | : | জানুয়ারি ২০১৪ হতে মার্চ ২০২১ |
প্রকল্পের প্রাক্কলিত ব্যয় (লক্ষ টাকায়) | : | 28119.00 [ডিএফআইডি ২০৮০০.০০+এসডিসি ৭৩১৯.০০] |
প্রকল্পের উদ্দেশ্য | : | দরিদ্র ও চাকুরীর বাজারে সীমিত সুযোগপ্রাপ্ত জনগোষ্ঠীকে চিহ্নিতকরণ ও চাহিদা নিরুপন; অদক্ষ জনগোষ্ঠীকে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল হিসেবে গড়ে তোলা, চাকুরী প্রাপ্তিতে যুবাদের সহায়তা প্রদানসহ উপার্জন বৃদ্ধির মাধ্যমে আর্থিক অবস্থার উত্তরণ; দেশ-বিদেশে চাকরি বাজারে বর্তমান ও ভবিষ্যত চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরি করা।
|
ক্রমপুঞ্জীত ব্যয় | : | 19304.75 |
বাস্তবায়ন অগ্রগতি (%) | : | 68.65% |
সমাপ্তির তারিখ | : | অক্টোবর ২০২০ |
|
৪. | প্রকল্পের নাম | : | বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্প |
প্রকল্প পরিচালক (নাম, পদবি, মোবাইল ও ই-মেইল) | : | আককাছ আলী সেখ, প্রকল্প পরিচালক |
প্রকল্পের মেয়াদকাল | : | জুলাই ২০১০ হতে জুন ২০১৯ |
প্রকল্পের প্রাক্কলিত ব্যয় (লক্ষ টাকায়) | : | ৯১৫৪.০৪ |
প্রকল্পের উদ্দেশ্য | : | প্রকৌশল শিক্ষার প্রসার ঘটানো; সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে দক্ষ প্রকৌশলী তৈরি ও গবেষণার ক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় ভৌত অবকাঠামোসহ জনবল নিয়োগ করা; দেশে-বিদেশে প্রকৌশল ক্ষেত্রে দক্ষ জনশক্তির চাহিদা মেটানো; ৩টি ডিপার্টমেন্টে বিএসসি-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রতিবছর ১৮০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ সৃষ্টি করা।
|
ক্রমপুঞ্জীত ব্যয় | : | 8469.41 |
বাস্তবায়ন অগ্রগতি (%) | : | 92.52% |
সমাপ্তির তারিখ | : | জুন ২০১৯ |
|
৫. | প্রকল্পের নাম | : | Project for Improvement of Technical Education for Industrial Human Resources Development |
প্রকল্প পরিচালক (নাম, পদবি, মোবাইল ও ই-মেইল) | : | প্রকৌ: মোঃ আক্তারউজ্জামান, প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) |
প্রকল্পের মেয়াদকাল | : | সেপ্টেম্বর ২০২০ হতে মার্চ ২০২৪ |
প্রকল্পের প্রাক্কলিত ব্যয় (লক্ষ টাকায়) | : | ১৮২৭.৬৭ [জিওবি ২৮৩.৭৬ + প্রকল্প অনুদান ১৫৪৩.৯১, JICA] |
প্রকল্পের উদ্দেশ্য | : | পলিটেকনিক ইনস্টিটিউটসমূহে একটি আধুনিক টেকনিক্যাল এডুকেশন মডেলের ফ্রেমওয়ার্ক গঠন করা আধুনিক টেকনিক্যাল এডুকেশন মডেলটি পাইলট প্রতিষ্ঠানসমূহে প্রয়োগ করে কার্যকারিতা যাচাই ঢাকা শহরের বাইরের একটি তৃতীয় পাইলট প্রতিষ্ঠানে যাচাইকৃত আধুনিক টেকনিক্যাল এডুকেশন মডেলটি ডেভেলপ করার জন্য একটি কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন পাইলট প্রতিষ্টানসমূহ ও ইন্ডাস্ট্রির মধ্যে লিংকেজ জোরদারকরণ
|
ক্রমপুঞ্জীত ব্যয় | : | 945.304 |
বাস্তবায়ন অগ্রগতি (%) | : | 51.72% |
সমাপ্তির তারিখ | : | মার্চ ২০২৪ |